Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় গোশালা তৈরির উদ্যোগ

ডালখোলায় গোশালা তৈরির উদ্যোগ
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ডালখোলায় গোশালা তৈরির উদ্যোগ নিল পুরসভা। বৃহস্পতিবার পুরসভায় ডালখোলা ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনকে নিয়ে আলোচনা হয়। পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার জানান, পুরসভা এলাকায় গোরু অবাধে ঘুরে বেড়ায়। বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসার অভাবে মারাও যায়। এছাড়াও ডালখোলা শহরে রাস্তার পাশে ঘোরাঘুরি করে অনেক গোরু। এতে যানজট বাড়ে। তাই ডালখোলা ব্যবসায়ী সমিতি সহ এলাকার বিশিষ্টদের নিয়ে গোশালা তৈরির উদ্যোগ নেওয়া হয়। নতুন বছরে ফেব্রুয়ারি মাসে পুরসভা এলাকায় জমি চিহ্নিত করে গোশালা তৈরি করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ