Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় বিজেপিকে কটাক্ষ বামনেতা সেলিমের

ডালখোলায় বিজেপিকে কটাক্ষ বামনেতা সেলিমের
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিজেপির ধর্মীয় রাজনীতিকে আক্রমণ করতে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের প্রসঙ্গ টানলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। শনিবার ডালখোলা হাইস্কুল মাঠে উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে উপস্থিত হন এই প্রবীণ বামনেতা। সেখানেই বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে দেখছেন কী হচ্ছে? সংখ্যালঘু মানুষ সে দেশে হিন্দু। মুসলমান সংখ্যাগুরু। 
Advertisement
এখন বিজেপি বুঝতে পারছে সংখ্যালঘু মানুষ শুধু মুসলমান হয় না। একেকটা দেশে, একেকটা এলাকায় যে কেউ সংখ্যালঘু হতে পারে। 
কর্মসংস্থান, তিস্তা প্রকল্প সহ একাধিক ইস্যুর পাশাপাশি চোপড়ার বিতর্কিত স্যালাইন কারখানা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সেলিম। বামনেতার বক্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি। 
দলের জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, কয়েকদিন আগেই ডালখোলায় যে ঘটনা ঘটেছে, তা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। কেন্দ্রীয় সরকারই প্রথম বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে।    
সম্পর্কিত সংবাদ