Bartaman Logo
১০ জুন, ২০২৬

দলাই লামার উপর হামলার আশঙ্কা, জেড ক্যাটাগরি নিরাপত্তায় সবুজ সঙ্কেত কেন্দ্রের

দলাই লামার উপর হামলার আশঙ্কা, জেড ক্যাটাগরি নিরাপত্তায় সবুজ সঙ্কেত কেন্দ্রের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দলাই লামার উপর হামলার আশঙ্কার জেরেই তিব্বতি ধর্মগুরুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।
Advertisement
জানা গিয়েছে, জেড ক্যাটাগরির আওতায় দলাই লামার নিরাপত্তার জন্য সশস্ত্র রক্ষীসহ মোট ৩৩ জন সিকিউরিটি মোতায়েন করা হবে। তাঁরা ২৪ ঘণ্টা পাহারার কাজে নিযুক্ত থাকবেন। এছাড়াও, তিনটি শিফটে ১২ জন কমান্ডো তাঁকে নিরাপত্তা দেবেন। আপৎকালীন পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা থাকবে প্রশিক্ষিত চালকও।
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই জনসমক্ষে আসেননি দলাই লামা। এমনকী ভক্তদের সঙ্গেও দেখাসাক্ষাৎ করেননি। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিল গোটা বৌদ্ধ সমাজ। এরইমধ্যে আইবি-র ইনপুটে হামলার আশঙ্কা ঘিরে বেড়েছিল উদ্বেগ। যার জেরে জেড ক্যাটাগরি নিরাপত্তায় সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ