Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএলএড কোর্স: আবেদনের সময়সীমা বাড়ল

ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবারই ছিল শেষদিন। তবে ছাত্রছাত্রীদের ১১ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে পর্ষদ।

ডিএলএড কোর্স: আবেদনের সময়সীমা বাড়ল
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবারই ছিল শেষদিন। তবে ছাত্রছাত্রীদের ১১ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে পর্ষদ। এখনও পর্যন্ত কত আবেদন জমা পড়েছে, তা অবশ্য এদিন পর্ষদের তরফে জানানো হয়নি। তবে বেসরকারি কলেজগুলির দাবি, বাংলা মাধ্যমের ডিএলএড কোর্সের আসন ৩০ শতাংশ পর্যন্ত খালি রয়েছে। তবে কলেজের সংখ্যা কম হওয়ায় হিন্দি, উর্দু বা নেপালিতে আবেদনের হার ভালো। তাই আবেদনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেসরকারি কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা। প্রসঙ্গত, ডিএলএডে ৩৫ হাজারের আশপাশে আসন রয়েছে গোটা রাজ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ