Bartaman Logo
২৭ মে, ২০২৬

দলছুটের নাট্য উৎসব

দলছুটের নাট্য উৎসব
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
থিয়েটারকে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ দীর্ঘদিন ধরেই মানিকতলা দলছুট নাট্য সংস্থা নিয়েছে। আগামী ১ থেকে ৮ জানুয়ারি আটদিনের নাট্য উৎসবের আয়োজন করেছে এই সংস্থা। মুক্তঙ্গম রঙ্গালয়ে আয়োজিত এই উৎসবে থাকছে মোট ১৮টি নাটক। প্রথমদিন রবীন্দ্র নাট্য সংস্থা প্রযোজিত এবং ঋতুপর্ণা ভট্টাচার্য পরিচালিত নাটক ‘নাটক বালাই’ দেখানো হবে। এরপর প্রতিদিন তিনটি করে নাটক থাকছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এলাহাবাদ, রাজস্থান, জামশেদপুর, নেপাল থেকে বিভিন্ন নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করতে আসছে।
কলি ঘোষ
Advertisement
সম্পর্কিত সংবাদ