সংবাদদাতা, মাথাভাঙা: দলীয় পদ ও সামাজিক সন্মান বাঁচাতে আবাস যোজনার তালিকা থেকে নাম প্রত্যাহারের হিড়িক পড়েছে মাথাভাঙা-১ ব্লকে। ইতিমধ্যে মাথাভাঙা-১ ব্লকের এক তৃণমূল নেতা সহ একজন প্রধান, একজন উপপ্রধান এবং দু’জন পঞ্চায়েত সমিতির সদস্য নাম প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বিডিওকে। ব্লক প্রশাসন জানিয়েছে, যাঁরা নাম প্রত্যাহারের আর্জি জানিয়েছেন, তাদের আবেদন খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। পরপর নেতা জনপ্রতিনিধিদের নাম প্রত্যাহারের ঘটনায় আলোড়ন পড়েছে ব্লকজুড়ে। রাজনৈতিক মহলের মতে, দলনেত্রীর কড়া বার্তার পর জনপ্রতিনিধি ও নেতারা প্রমাদ গুনতে শুরু করেছেন। সার্ভের কারণে এই সব নেতা ও জনপ্রতিনিধির নাম বাতিল হবে, সেটাও তাঁরা বুঝে গিয়েছেন। ফলে শেষ মুহুর্তে মুখ বাঁচাতেই নাম প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তাঁরা।
Advertisement
মাথাভাঙা-১ ব্লকের দশটি গ্রামপঞ্চায়েতে ২৪ হাজার জনের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। ইতিমধ্যে প্রায় দুহাজার নাম বাতিল হয়েছে। শেষ মুহুর্তে আরও বেশকিছু নাম বাতিল হবে, এমনটাই দাবি ব্লক প্রশাসনের।
এব্যাপারে বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন কটাক্ষ করেন, তৃণমূলের একাধিক নেতা জনপ্রতিনিধি আবাস যোজনার তালিকায় নাম তুলেছিলেন। একবছর আগে একটি সার্ভে হয়েছিল। সেই সময়ে অন্যের বাড়ি দেখিয়ে নাম রেখে দিয়েছিল তাঁরা। এবারে নতুন সার্ভে শেষের দিকে। যখন দেখছেন, নিজেরা আবাস যোজনার ঘর নিলে জনরোষে পড়বেন, তখন বাধ্য হয়েই নাম প্রত্যাহার করছেন। আমরাও সবদিকে নজর রাখছি। চূড়ান্ত তালিকা তৈরির পর এধরনের ব্যক্তির নাম থাকলে আন্দোলন হবে।
বিজেপির কটাক্ষের জবাব দিয়ে তৃণমূলের মাথাভাঙা-১ (এ) ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, আমরা জনপ্রতিনিধি ও নেতৃত্বকে আগে সর্তক করেছি, কারও প্রয়োজন না থাকলে আবাস যোজনার ঘর নেওয়া যাবে না। সেই নির্দেশ মেনে অনেকে নাম বাতিলের আবেদন করেছেন। এই বিষয়টিকে নেতিবাচক দিক থেকে না ভেবে ইতিবাচকভাবে নেওয়া উচিত।
মাথাভাঙা-১ এর বিডিও শুভজিৎ মণ্ডল বলেন, কয়েকজন জনপ্রতিনিধির ও তাঁদের পরিবারের সদস্যদের নাম আবাস যোজনার তালিকায় ছিল। তারা নিজেরা নাম বাতিল করার আবেদন জানিয়েছেন। আমরা সেই আবেদন খতিয়ে দেখে পদক্ষেপ করব।