নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা চোপড়া: চোপড়ার স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিতর্কিত রিঙ্গার্স ল্যাকটেট ব্যবহারে সরকার রাশ টানতেই জোগানের সমস্যার অভিযোগ উঠছে বিভিন্ন হাসপাতালে। রবিবার চোপড়ার দলুয়া গ্রামীণ হাসপাতালে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলার অভিযোগ উঠেছে। বিষয়টি মেনে নিয়ে দলুয়া গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীরা যাতে সমস্যায় না পড়েন, সেটাও দেখা হচ্ছে।
Advertisement
দলুয়া গ্রামীণ হাসপাতালে দাঁড়িয়ে রোগীর পরিজন সুশান্ত প্রামাণিকের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক বাইরে থেকে স্যালাইন কেনার জন্য বলেছেন। আমি অনেক দোকানে গিয়ে সেই স্যালাইনের খোঁজ করে একটি মাত্র বোতল পেয়েছি। এরপর স্যালাইন লাগলে কী করব জানি না।
যদিও স্যালাইনের অভাবের কথা মানছেন না মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেছেন, স্যালাইন সঙ্কট নেই। নির্দিষ্ট সংস্থার তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহার করতে বারণ করা হয়েছে। তার বদলে রিঙ্গার্স সলিউশন স্যালাইন ব্যবহার করা হচ্ছে।