পিঠে অপারেশন হয়েছিল। সেই থেকে হাত কাঁপত তাঁর। আগের মতো দক্ষতার সঙ্গে চিকিৎসা করতে পারছিলেন না। এর জেরে অবসাদে আত্মঘাতী হলেন দেশের শীর্ষস্থানীয় কিডনি রোগ বিশেষজ্ঞ জর্জ পি আব্রাহাম। সোমবার তাঁর দেহ উদ্ধার হয় কেরলের এর্নাকুলামের একটি ফার্ম হাউস থেকে। ২৫ বছরে আড়াই হাজারেরও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি। বিশ্বের তৃতীয় সার্জন হিসেবে জীবিত দাতার কাছ থেকে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে কিডনি সংগ্রহের কৃতিত্বের অধিকারী জর্জ। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।



