সংবাদদাতা, কালনা: দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল কালনা থানার পুলিস। রবিবার রাতে কালনা থানার পুলিসের কাছে গোপন সূত্রে খবর আসে কালনা-পাণ্ডুয়া রোডের চাগ্রামের কাছে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে এক জায়গায় জড়ো হতে দেখা গিয়েছে। খবর পেয়েই কালনা থানার পুলিস এলাকায় পৌঁছে দুইদুষ্কৃতীকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পুলিসের অনুমান ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল।ধৃতরা হল অমিত কর্মকার, তার বাড়ি মেমারিতে ও অমৃত মণ্ডল, তার বাড়ি হুগলির পাণ্ডুয়ায়।



