সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা শহরের বাইপাস সংলগ্ন রেললাইন এলাকায় প্রায় বসছে নেশার আসর। রাত হলেই দুষ্কৃতীরা সেই আসরে আসছে। তৈরি হচ্ছে অসামাজিক কার্যকলাপের পরিকল্পনা। এমন খবর পেয়ে পুলিসি তৎপরতায় বৃহস্পতিবার রাতে আটকে দেওয়া হয়েছে ডাকাতির প্রচেষ্টা। গ্রেপ্তার হয়েছে দুই দুষ্কৃতী। শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিস। অপরাধমূলক কার্যক্রম রুখতে এলাকায় আরও টহলদারি বাড়বে বলে পুলিস জানিয়েছে। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
দিনহাটা এক এসিজেএম কোর্টের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, বৃহস্পতিবার রাতে ডাকাতির ষড়যন্ত্রের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
দিনহাটা শহর সংলগ্ন বাইপাস মোড় এলাকায় অপরাধীদের আড্ডা বাড়ছে ধীরে ধীরে। বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এসে নেশার আসর বসাচ্ছে। তরুণদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে তারা। এদিন রাতে নেশার আসর বসানো হয়। তারপরেই পরিকল্পনা করা হচ্ছিল ডাকাতির। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার পুলিস দ্রুত পৌঁছে যায়। অতর্কিতভাবে পুলিসকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। দু’জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। সীতারাম দাস নামে এক হলদিবাড়ির যুবক ও আলমগীর হোসেন নামে দুজনের থেকে নানা ভারী অস্ত্র উদ্ধার হয়। পুলিসের কাছে তারা দিনহাটা শহরে ডাকাতির পরিকল্পনা কথা স্বীকার করে।