সংবাদদাতা, বাগডোগরা: ডাকাতির ছক বানচাল করে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। ধৃতদের নাম সঞ্জীব দাস (২১), মহম্মদ বাপ্পা (২২), উত্তম সাহানী (২৮) এবং পরী দাস (৩৬)। পুলিস জানিয়েছে, মঙ্গলবার গভীররাতে পুলিসের কাছে খবর আসে, কয়েকজন দুষ্কৃতী মাটিগাড়া থানার অন্তর্গত হিমুল সংলগ্ন একটি নির্জন এলাকায় জড়ো হয়েছিল। এই খবর পেয়েই মাটিগাড়া থানার পুলিস অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। ধৃতদের হেফাজত থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিস। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে পুলিস। তীব্র এই চক্রে কেউ জড়িত কি না, তার তদন্ত শুরু করেছে পুলিস।



