Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির আগে গ্রেপ্তার তিন

ডাকাতির আগে গ্রেপ্তার তিন
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বিহারের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিস। শুক্রবার গভীর রাতে ডালখোলার মহম্মদপুর বাইপাসে সন্দেহভাজন একটি নম্বরপ্লেটহীন গাড়ি দেখে পুলিসের সন্দেহ হয়। সেটিকে আটক করে তল্লাশি নিতেই তিন লক্ষ পাঁচ হাজার টাকা সহ অস্ত্র উদ্ধার হয়। তাতে তিনজনকে গ্রেপ্তার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিস। অভিযুক্তদের নাম মোহন মণ্ডল(২৮), সামসুল (২৭) সুমিতকুমার (৩০)। তাঁর বাড়ি বিহারের যোগবানী থানা এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ