সংবাদদাতা, রামপুরহাট: ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিস। ধৃতের নাম সজল শেখ। বাড়ি রামপুরহাটের রামরামপুর গ্রামে। রবিবার রাতে রামপুরহাট দুমকা রোডের ঝনঝনিয়া সাঁকোর কাছ থেকে তাকে ধরা হয়। ভোজালি উদ্ধার হয়। সোমবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক ধৃতকে চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।



