সংবাদদাতা, কালনা: ডাকাত সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতরা হল মনসা সিংহ, বাড়ি খণ্ডঘোষ ও সুভাস ক্ষেত্রপাল, বাড়ি মেমারির জয়রামপুরে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি রড দড়ি প্রভৃতি। পুলিস মঙ্গলবার রাতে কালনার কুলিয়াদহ এলাকায় টহল দেবার সময় রাস্তার ধারে একটি নির্জন বাগানে কয়েকজন জড়ো হয়েছিল।



