সংবাদদাতা, চাঁচল: পুলিসের তত্পরতায় ডাকাতির ছক বানচাল। শনিবার রাতে মালদহের চাঁচল থানার নলকুটিয়া সংলগ্ন দেবীগঞ্জ আমবাগান থেকে অস্ত্র সহ ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিস। বাকি আরও ছয় যুবক আমবাগান থেকে পালিয়ে যায়। পুলিসের দাবি, ওই এলাকার একটি বিলাসবহুল বাড়িতে ডাকাতির ছক কষছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই দুষ্কৃতীদের পাকড়াও করে পুলিস।
Advertisement
ধৃতদের মধ্যে পাঁচজন চাঁচল এলাকার হলেও অন্যজন মিজানুর রহমান ওরফে ফিরোজ উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা। ধৃত সাগর আলি, হেলাল আলি, সোহরাব আলি, সেলাল শেখ ও মেহেন্দি আলি চাঁচলের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি পাইপগান, একটি হাঁসুয়া, তিনটি রড, চার প্যাকেট লঙ্কার গুঁড়ো, চারটি টর্চ লাইট উদ্ধার করেছে পুলিস। একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে
সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিস। দেবীগঞ্জে ডাকাতির আগেই পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করলেও এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ গত কয়েকবছরে বেশ কয়েকবার বসতবাড়ি থেকে শুরু করে গয়নার দোকানে ডাকাতি হয়েছে। ২০২২ সালে মালতীপুরে গয়নার দোকানে ডাকাতির সময় দোকানের মালিক গুলিবিদ্ধ হন। সেখানে বোমাবাজিও হয়। ডাকাতদলকে বাধা দিতে গিয়ে প্রাণ হারান এক সিভিক ভলান্টিয়ার। গতবছর ২৫ ডিসেম্বরের সন্ধ্যায় চাঁচলের নেতাজি রোডে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ কোটি টাকা গয়না নিয়ে শূন্যে গুলি ছুড়ে চম্পট দেয় পাঁচজনের ডাকাতদল। সেই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। পুলিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সরব হয় ব্যবসায়ী মহল। তবে এবার ডাকাতি রুখে দিল পুলিস।