Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে দাবিপত্র যাত্রী কমিটির  

দক্ষিণ-পূর্ব রেলের জিএমকে দাবিপত্র যাত্রী কমিটির
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রেল পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে‌ বৃহস্পতিবার আদ্রা ডিভিশন প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্স কমিটির তরফ থেকে দক্ষিণ-পূর্ব রেলের জিএম অনিলকুমার মিশ্রকে একাধিক দাবি জানানো হয়। সংগঠনের তরফ থেকে সময়মতো ট্রেন চালানো, জয়চণ্ডী উড়ালপুল নির্মাণের কাজ দ্রুত সম্পাদন করা, সমস্ত লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা, অবিলম্বে চিনপিনা রেলগেটের ফ্লাইওভার নির্মাণ, পুরুলিয়া- বর্ধমান ট্রেনকে পুরনো শিডিউলে চালানোর মতো একাধিক দাবি জানানো হয়। রেলের তরফ থেকে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
Advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দক্ষিণ-পূর্ব রেলের জিএম আদ্রা ডিভিশনের একাধিক রেল স্টেশনের কর্মসূচিতে যোগদান করেছিলেন। সেই মতো তিনি রেলের একটি কর্মসূচিতে বেড়ো রেল স্টেশনে এসেছিলেন। বিষয়টি জানার পরেই সংগঠনের সদস্যরা বেড়ো রেল স্টেশনে যান। সেখানে জিএমের হাতে দাবি সংক্রান্ত একটি কাগজ তুলে দেওয়া হয়। পাশাপাশি সদস্যরা রেলের বিভিন্ন সমস্যার বিষয়ে কথাও বলেন।
সংগঠনের যুগ্ম আহবায়ক কৌশিক সরকার, স্বদেশপ্রিয় মাহাত বলেন, জিএম আমাদের বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বেড়োতে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আন্ডারপাস করা, তিনগুণ ভাড়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন। ভোরের আদ্রা-আসানসোল স্পেশাল ট্রেনটি কোভিডের পর থেকে সমস্ত স্টেশন স্টপেজ দিত না। সেই ট্রেনটি পুনরায় সমস্ত স্টেশনে স্টপেজ দেবে বলে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ