সংবাদদাতা, মাথাভাঙা: বুধবার সকালে মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পচাগড় এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি। গুরুতর জখম হন বাড়ির মালিক অজয় পাল।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি ঘরে আগুন লাগে, দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে গোটা বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাথাভাঙা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিসও। আগুন নেভানোর আগেই ঘরের ভিতরের ধান ভুট্টা সহ বাড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। একটি ঘরে থাকা দুটো গবাদিপশু পুড়ে গিয়েছে। ঘরে রাখা বাইক বের করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হন বাড়ির মালিক। বর্তমানে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস ও দমকল সুত্রে জানা গিয়েছে, শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে।
জখম অজয়ের মা মিনতি পাল বলেন, এদিন আমি ভোর সকালে নগর কীর্তনে গিয়েছিলাম। একটু পর জানতে পারি, বাড়িতে আগুন লেগেছে। আমাদের সব শেষ হয়ে গেল। ছেলেটার যা ছিল, আগুনে পুড়ে গেল। কী করে আগুন লাগলো, কিছুই বুঝতে পারছি না। শখ করে নতুন বাইকটি কিনেছিল। এখনও একবছর হয়নি। বাইকটিও পুড়ে গিয়েছে। অজয় ফলের ব্যবসা করে। কিছু নগদ টাকাও পুড়ে গিয়েছে। এত বড় ক্ষতি কী করে পূরণ হবে, বুঝতে পারছি না।
মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, দক্ষিণ পচাগড়ে একটি বাড়ি পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শটসার্কিটের কারণে আগুন লেগেছে। তারপরও খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক।