Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুর জেলার আরও ৪৬টি প্রাথমিক স্কুলে পঞ্চমের ক্লাস

দক্ষিণ দিনাজপুর জেলার আরও ৪৬টি প্রাথমিক স্কুলে পঞ্চমের ক্লাস
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় আরও ৪৬ টি প্রাইমারি স্কুলে শুরু হতে চলেছে পঞ্চম শ্রেণির পঠনপাঠন। জানুয়ারি থেকেই তা চালু হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, এখন জেলাজুড়ে ১ হাজার ১৮৪ টি স্কুল রয়েছে। ইতিমধ্যে ৫৫৩ টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে। এবার আরও ৪৬ টি স্কুলে পঞ্চমের পঠনপাঠন শুরু হচ্ছে। 
Advertisement
দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, আরও ৪৬ টি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হচ্ছে। এনিয়ে সমস্ত সার্কেলের এসআই, ডিআই ও সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি। বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে রেজাল্ট। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। গ্রামীণ এলাকার বেশিরভাগ স্কুল থেকে হাইস্কুলের দূরত্ব অনেকখানি। যে প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলের দূরত্ব বেশি, সেগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে ফাইভের ক্লাস শুরু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে নতুন করে ছাত্রভর্তিতে যাতে কোনও সমস্যা না হয়, সে নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে জেলাজুড়ে সব স্কুলের শিক্ষকদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ভর্তিও করছেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, আমাদের অভিযাত্রী স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। তার নির্দেশিকা পেয়েছি। জেলাজুড়ে ওই স্কুলগুলিতে ছাত্রভর্তির ক্ষেত্রে আমরা সমস্ত প্রক্রিয়া শুরু করেছি। 
সম্পর্কিত সংবাদ