Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ দিনাজপুর জেলায় এবার দু’হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ

দক্ষিণ দিনাজপুর জেলায় এবার দু’হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় এবার ভুট্টা চাষের এলাকা বাড়ছে।  আমন ধান কাটা শেষ হতেই কৃষকদের ভুট্টা চাষে পরামর্শ দিচ্ছে কৃষিদপ্তর। দপ্তরের আধিকারিকরা বলছেন, বোরো ধানের থেকে ভুট্টাচাষ বেশি লাভজনক। চাহিদাও বেশি। খরচও কম। জেলায় ধান, গম, সরিষা, আলু চাষ দেদার ভালো হলেও ভুট্টা চাষ সেভাবে হয় না। জেলার চাষিদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে সচেতনতা বৃদ্ধি করে বিশেষ প্রচার চালাচ্ছে কৃষিদপ্তর।
Advertisement
দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগে সামান্য জমিতে ভুট্টা চাষ হতো। এবারে জেলার দু’হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। যা রেকর্ড। জেলা কৃষি মুখ্য অধিকর্তা প্রণব মুখোপাধ্যায় বলেন, বোরো ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক কম জল লাগে। এবারে আমরা দু’হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। কৃষি দপ্তরের তরফে ডাল শষ্য চাষের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃষকদের ডাল শষ্য চাষ করার জন্য বিনামূল্যে বীজ দেওয়া হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ