সংবাদদাতা, হলদিবাড়ি: শীঘ্রই উন্মুক্ত সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। জমি জটের কারণে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় দেওয়া যাচ্ছিল না কাঁটাতারের বেড়া। প্রায় ১৬ কিমি এলাকা রয়েছে উন্মুক্ত সীমান্ত। সেই সমস্যা মেটাতে বিএসএফের উপস্থিতিতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেলে ধরধরা পাড়ায় ওল্ড গঙ্গা বিওপিতে বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন বিএসএফের ৯৩ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট রবি শর্মা, জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার, দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা অধিকারী সহ অন্যরা।



