Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকরা গ্রামে কালীপুজো

ডাকরা গ্রামে কালীপুজো
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: শনিবার রাতে বালুরঘাট শহর লাগোয়া ডাকরা গ্রামের প্রাচীন কালীপুজো অনুষ্ঠিত হল। আত্রেয়ী নদীর পাড়ে ডাকরা গ্রামে প্রায় ৫০ বছরের বেশি সময় এই কালীপুজো হয়ে আসছে। ওই গ্রামে একসময় প্রায় প্রতিবছর বন্যা হত। এলাকায় বিপদ ও শান্তি রক্ষার্থে কালীপুজো শুরু করা হয়। পুজো দেখতে রবিবার দুপুরে গ্রামে এসেছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অমিত সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু মহন্ত সহ অন্যরা। এদিন পুজো কমিটি দুঃস্থদের বস্ত্র বিতরণ করে। কমিটির সম্পাদক প্রেমলাল সূত্রধর বলেন, শরত্কালে আমাদের গ্রামে দুর্গাপুজো ও কালীপুজো হয় না। এই কালীপুজো বড় করে আয়োজন করি।
Advertisement
সম্পর্কিত সংবাদ