Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোকানের তালা ভেঙে চুরি দামি মদ, প্রমাণ লোপাটে হাপিশ সিসি টিভির হার্ড ডিস্ক

দোকানের তালা ভেঙে চুরি দামি মদ, প্রমাণ লোপাটে হাপিশ সিসি টিভির হার্ড ডিস্ক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মদের দোকানে চুরি হল সোমবার। পুরুলিয়ার ঝালদা থানার ইলুর একটি মদের দোকানে চুরি হয়। এদিন সকালে ওই দোকানের দুই কর্মচারী দোকান খুলতে এলে দেখেন, দোকানের তালা ভাঙা। দোকান থেকে উধাও বহু নামী দামি ব্র্যান্ডের মদের বোতল। সেই সঙ্গে নগদ টাকাও উধাও। শুধু তাই নয়, চুরির কোনও চিহ্ন যাতে না থাকে, তার জন্য সিসি ক্যামেরার যন্ত্রাংশও চুরি করেছে দুষ্কৃতীরা। যে কম্পিউটারে সিসি ক্যামেরার ফুটেজ মজুত থাকে, তার হার্ড ডিস্কও চুরি করেছে চোরেরা। মদ ব্যবসায়ীর অভিযোগ, প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকার মদের বোতল চুরি করেছে দুষ্কৃতীরা। নগদ প্রায় ৯০ হাজার টাকা চুরি গিয়েছে। ব্যবসায়ীর দাবি, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ দোকান বন্ধ করে দেওয়া হয়। সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে ঝালদা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ