Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দোকানের সামনে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দুই দুষ্কৃতীর

দোকানের সামনে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দুই দুষ্কৃতীর
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: দিনে-দুপুরে হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার চোপড়ার কালাগছের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সুচিত্রা রায় নামে এক মহিলা এদিন সোনাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় আড়াই লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, আচমকা দুই  দুষ্কৃতী বাইকে এসে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 
Advertisement
সুচিত্রার দাবি, এদিন স্বনির্ভর দলের টাকা তুলে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে দলের আর এক মহিলা ছিলেন। সোনাপুর থেকে টোটোতে চেপে কালাগছে আসি। সেখান একটি কাপড়ের দোকানে মেয়ের জন্য কাপড় কেনার জন্য দাঁড়ালে দুই দুষ্কৃতী বাইকে করে এসে আমার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।
ছিনতাইয়ে বাধা দিলে সুচিত্রাকে কিছুটা দূর পর্যন্ত টেনেহিচড়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিস। চোপড়া থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন মহিলাটি। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। 
সম্পর্কিত সংবাদ