সংবাদদাতা, ময়নাগুড়ি: সময়সীমা সাতদিন। তারমধ্যে ময়নাগুড়ি বাজারের গলি থেকে সরাতে হবে পসরা। দোকানিদের এই সময়সীমা বেঁধে দিল ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। সাতদিনের মধ্যে দোকানের বাইরে থেকে পসরা না সরালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা জানিয়েছেন। সাতদিনের সময়সীমা শেষ হলে প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান করা হবে বলে জানান ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোবিন্দ পালও।
Advertisement
ময়নাগুড়ি বাজারের অবস্থা অত্যন্ত শোচনীয়। একদিকে ঘিঞ্জি বাজার। তার ওপর কিছু ব্যবসায়ী নিজেদের দোকানের পসরা রেখে বাজারের গলি দখল করেছেন। অনেকে ক্রেতাদের বসার ব্যবস্থা করেছেন দোকানের বাইরে। সে কারণে বাজারে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে সমস্যা সকলেরই সমস্যা হচ্ছে। পুজোর আগে ময়নাগুড়ি বাজারে প্রশাসনিক অভিযান হয়। সেই সময় ব্যবসায়ীদের পসরা সরানোর নির্দেশ দেওয়া হয়। তাঁরা সেই নির্দেশ মেনেও নেন। কিন্তু এখন আবার পুরনো অবস্থা ফিরে এসেছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটলে দমকল কিংবা অ্যাম্বুলেন্স বাজারে প্রবেশ করতে সমস্যায় পড়বে। সে কারণে তৎপরতা নিয়েছে ব্যবসায়ী সমিত। গত শনিবার রাতে বৈঠক করে ব্যবসায়ীদের পসরা সরিয়ে নেওয়ার জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হয়।
সমিতির সম্পাদক বলেন, কিছুদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল দোকানের বাইরে পসরা সাজিয়ে রাখার। আমরা বৈঠক করেছি। ব্যবসায়ীদের নিয়ে এই বৈঠকে বলে দেওয়া হয়েছে, গলি থেকে পসরা তুলে দোকানের ভিতর ঢুকিয়ে রাখতে হবে। এরপরও কেউ কথা না শুনলে প্রশাসন ব্যবস্থা নিলে সমিতিগতভাবে আমরা ব্যবসায়ীর পাশে দাঁড়াব না। বাজারে কোনও দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স কিংবা দমকলের প্রবেশে সমস্যা হবে।
ময়নাগুড়ি পুরাতন বাজার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডের কাউন্সিলার বলেন, কিছু ব্যবসায়ী দোকানের বাইরে পসরা রাখছেন। ব্যবসায়ী সমিতি সাতদিনের সময় দিয়েছে, আমরা সাতদিন দেখব। নির্দেশ না মানলে আমরা পুলিসকে নিয়ে অভিযান করব। বাইরে সামগ্রী থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজস্ব চিত্র।