সংবাদদাতা, পতিরাম: রাতের অন্ধকারে মুদির দোকানে তালা ভেঙে নগদ ও নানা সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে বালুরঘাটের ভেরেন্ডা এলাকায়।
Advertisement
দোকানের মালিক চিত্তরঞ্জন মণ্ডলের দাবি, দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা ও জিনিসপত্র নিয়ে গিয়েছে চোরেরা। পুলিসের দ্বারস্থ হবেন বলে দোকানের মালিক জানিয়েছেন। বালুরঘাট থানার পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।



