সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের রামঠেঙ্গা বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা দুষ্কৃতীদের। এনিয়ে দোকানের মালিক ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকান মালিক শান্ত বর্মন বলেন, কয়েকমাস আগে আমার দোকান সহ তিনটি দোকান পুড়ে যায়। অনেক কষ্টে দোকান আবার চালু করেছি। মঙ্গলবার সকালে এসে দেখি দোকানের সামনে বেশকিছু পোড়া কাগজ পড়ে রয়েছে। দোকানের ভিতরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি আমি পুলিসকে জানিয়েছি। ঘোকসাডাঙা থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।



