Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দখল হটিয়ে দু’কোটি ব্যয়ে হাটের উন্নয়ন

দখল হটিয়ে দু’কোটি ব্যয়ে হাটের উন্নয়ন
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দখল হটিয়ে দু’কোটিরও বেশি টাকা ব্যয়ে গয়েরকাটা হাটের উন্নয়নের কাজ চলছে জোরকদমে। জলপাইগুড়ি জেলা পরিষদের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ টাকায় বহু প্রাচীন ওই হাটের উন্নয়নের কাজ চলছে।
Advertisement
শুক্রবার জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী বলেন, গয়েরকাটা হাটের প্রচুর জায়গা দখল হয়েছিল। সেসব সরিয়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে। জলকাদায় যাতে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সমস্যায় পড়তে না হয়, সেজন্য জেলা পরিষদের তরফে ৫০ লক্ষ টাকা ব্যয়ে পেভার ব্লক বসানোর কাজ চলছে। অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বরাদ্দ ১ কোটি ৮৩ লক্ষ টাকায় শেড তৈরির কাজ চলছে। হবে শৌচালয়ও।
গয়েরকাটা হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক মনোজ পাটোয়া বলেন, দীর্ঘদিন পর হাটের উন্নয়নে নজর দেওয়া হয়েছে। এতে আমরা খুবই খুশি। হাটের কাপড়হাটিতে আটটি শেড তৈরি হচ্ছে। মাছহাটিতে হচ্ছে একটি শেড। সঙ্গে কিছু শৌচালয় তৈরি হবে। তবে আমাদের দাবি ছিল, অন্তত ১২-১৩টি শেড তৈরি করা হোক। তা না হলে সব ব্যবসায়ীর জায়গা হবে না। সঙ্গে কয়েকটি গোডাউন তৈরি করে দেওয়ারও দাবি জানিয়েছি আমরা।  
সম্পর্কিত সংবাদ