Bartaman Logo
২৭ মে, ২০২৬

ডাক টিকিট প্রকাশ

ডাক টিকিট প্রকাশ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৫০ বছর উপলক্ষ্যে সম্প্রতি ডাক টিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। গুরুশিষ্য পরম্পরা এবং আধুনিকতার মেলবন্ধনে তৈরি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। এর পথচলা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। আগামী বছর ৫০-এ পদার্পণ করবে পরিষদ। সেই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ডাক টিকিট প্রকাশ করা হল। পরিষদের যুগ্ম সম্পাদক ডঃ শান্তনু সেনগুপ্তের হাতে পরিষদ নামাঙ্কিত ডাকটিকিট তুলে দেন ভারতীয় ডাক বিভাগের উচ্চপদস্থ কর্তাব্যক্তি ভূপাল মজুমদার, সন্দীপ কুমার এবং সুজয় বন্দ্যোপাধ্যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ