সংবাদদাতা, তুফানগঞ্জ: ডিজিটাল গ্রেপ্তারের নামে ভুয়ো কারবার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছে কোচবিহার জেলা পুলিস। ভ্রাম্যমাণ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তোলা হচ্ছে। শুক্রবার তুফানগঞ্জে এই প্রচার কর্মসূচির সূচনা হয়। মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ধারাবাহিক ভাবে প্রচার চালানো হবে। উপস্থিত ছিলেন মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় দাস। এসডিপিও বলেন, ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতারণার নয়া এই ফাঁদে যাতে কেউ না পড়েন, সেজন্য সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।



