Bartaman Logo
১০ জুন, ২০২৬

ডিজিটাল অ্যারেস্ট: ১৪ লক্ষ টাকা খোয়ালেন উপাচার্য

ডিজিটাল অ্যারেস্ট: ১৪ লক্ষ টাকা খোয়ালেন উপাচার্য
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেরহামপুর: ‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার জালিয়াতির নতুন এই কৌশলে ত্রস্ত দেশ। এবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ১৪ লক্ষ টাকা খোয়ালেন ওড়িশার বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গীতাঞ্জলি দাস। ইডি অফিসার পরিচয় দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হয় বলে মঙ্গলবার পুলিস জানিয়েছে।
Advertisement
পুলিসের বক্তব্য, গত ১২ ফেব্রুয়ারি অপরিচিত এক ব্যক্তির থেকে ফোন যায় গীতাঞ্জলিদেবীর কাছে। নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি উপাচার্যকে বলে, তাঁর ব্যঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে। এই ঘটনায় ইডি মামলা রুজু করেছে। এই মামলায় তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। মুক্তি পেতে দিতে হবে ১৪ লক্ষ টাকা। এমন ঘটনায় স্বাভাবিকভাবে হকচকিয়ে যান উপাচার্য। ভয় পেয়ে তিনি প্রতারকের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ২৪ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন উপাচার্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ