রেওয়াজি রেস্তরাঁয় পুজোয় এবার মোগলাই খাবারের আয়োজন করা হয়েছে। বাঙালির প্রিয় বিরিয়ানি ছাড়াও থাকবে চিকেন, মাটন, মাছ সহ নানা পদ। পুজোর মেনুর এক পদের রেসিপি জানালেন রেস্তরাঁর শেফ জাভেদ হুসেন।
রেওয়াজি রেস্তরাঁয় পুজোয় এবার মোগলাই খাবারের আয়োজন করা হয়েছে। বাঙালির প্রিয় বিরিয়ানি ছাড়াও থাকবে চিকেন, মাটন, মাছ সহ নানা পদ। পুজোর মেনুর এক পদের রেসিপি জানালেন রেস্তরাঁর শেফ জাভেদ হুসেন।
দুর্গা পুজোর আগেই শহরে খুলে গেল নতুন রেস্তরাঁ ‘রেওয়াজি’। বিরিয়ানি আর উত্তর ভারতীয় খাবার পাবেন এখানে। এই রেস্তরাঁর চিকেন লাহোরি খুবই সুস্বাদু। আরও আছে নানা রকম কাবাব, রোল ইত্যাদি। আর মিষ্টির মধ্যে পাবেন ফিরনি ও শাহী টুকরা। এই বছর দুর্গা পুজোয় রেওয়াজি রেখেছে এক্সক্লুসিভ অফার। যদি কেউ এসে ‘বর্তমান’-এর ‘চতুষ্পর্ণী’-তে প্রকাশিত চিকেন লাহোরির রেসিপির কাটিং দেখান, তবে তাঁর পুরো বিলের উপর মিলবে আকর্ষণীয় ছাড়। সঙ্গে ফিরনি বা শাহী টুকরা পাবেন বিনামূল্যে!
উপকরণ: চিকেন ৫০০ গ্রাম, রসুন ৫০ গ্রাম, আদা ৫০ গ্রাম, পেঁয়াজ ৩০০ গ্রাম, টম্যাটো ১০০ গ্রাম, কাজু ৫০ গ্রাম, চারমগজ ৫০ গ্রাম, মাখন ১০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১০ গ্রাম, ধনেপাতা ৫০ গ্রাম, নুন আন্দাজ মতো, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরে গুঁড়ো ২ চা চামচ, হলুদ ১ চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ২ চ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, গরমমশলা ১ চা চামচ, সাদা তেল পরিমাণ মতো, দই ৫০ গ্রাম।
পদ্ধতি: পেঁয়াজ, কাজু আর চারমগজ গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিন। কড়াইতে তেল আর মাখন মিশিয়ে গরম করে গোটা গরমমশলা দিয়ে দিন। ওটা একটু ভাজা হলে তাতে বানিয়ে রাখা পেস্ট দিন। তারপর টম্যাটো পেস্ট দিয়ে কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নিন। অন্যদিকে একটা বাটিতে চিকেন নিয়ে তাতে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা-রসুন বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে রাখুন অন্তত ৩০ মিনিট। তারপর ম্যারিনেট করা চিকেন সাদা তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এদিক কড়াইতে কষা মশলায় নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা চিকেন দিয়ে ভালো করে আবারও কষান। পরিমাণ মতো জল দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। নাড়তে নাড়তে জল শুকিয়ে এলে তাতে গরমমশলার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর আগে একটু মাখন আর ফ্রেশ ক্রিম দিয়ে, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।