Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে পুজোর প্রাক্কালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পুলিস

দেড়মাসের বেশি সময় ধরে ঘাটাল মহকুমার গ্রামীণ এলাকা জলমগ্ন রয়েছে। এই দুর্ভোগের সময় প্রথমদিন থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়ে কাজ করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস।

ঘাটালে পুজোর প্রাক্কালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পুলিস
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: দেড়মাসের বেশি সময় ধরে ঘাটাল মহকুমার গ্রামীণ এলাকা জলমগ্ন রয়েছে। এই দুর্ভোগের সময় প্রথমদিন থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়ে কাজ করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস। সোমবার পুলিস ডে’তেও বন্যাকবলিত মানুষের হাতে নতুন বস্ত্র, মশারি ও শিশুদের পোশাক তুলে দেওয়া হয়েছে।

Advertisement

পুলিস সুপার ধৃতিমান সরকার বলেন, ১সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে পুলিস ডে উদ্‌যা঩পিত হয়। প্রতিবছর পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি হয়, এবছর সেটি ঘাটালে আয়োজিত হয়েছে।
এসপি এদিন ঘাটাল ব্লকের মনুশুকা, ইড়পাডা ও সুততানপুর পঞ্চায়েতের একাধিক বন্যাদুর্গত গ্রামে যান। সেখানকার প্রায় ১০হাজার পরিবারকে দুর্গাপুজোর আগে নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসপি ছাড়াও পুলিসের জেলা ও মহকুমার কর্মী-আধিকারিকরা এই কর্মসূচিতে অংশ নেন।
বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে পুলিস সুপার বহুবার ঘাটাল মহকুমার বিভিন্ন দুর্গত গ্রাম পরিদর্শন করেছেন। জলবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার বিষয়ে খোঁজ নিয়েছেন। তিনি বলেন, জেলা পুলিস সবসময়ই বিপন্ন ও দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। গত দেড়মাসে জেলা পুলিসের তৎপরতায় বন্যাকবলিত মানুষ নানা সহায়তা পেয়েছেন। নৌকায় করে রান্না করা খাবার, শুকনো খাবার ও শিশুখাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। কমিউনিটি কিচেন চালু করে দুর্গতদের খাওয়ানোর ব্যবস্থা করেছে পুলিস। সেইসঙ্গে স্বাস্থ্যদপ্তরের সহযোগিতায় আসন্নপ্রসবা, রোগী ও সাপের ছোবল খাওয়া মানুষকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
মনুশুকার বাসিন্দা তপন সামন্ত বলেন, ভাবতেই পারিনি, পুলিস সুপার নিজে এসে পুজোর আগে আমাদের হাতে নতুন জামাকাপড় তুলে দেবেন। এই মুহূর্তে তাঁর এই উদ্যোগ আমাদের কাছে অমূল্য। অপর বাসিন্দা রাজু বেরা বলেন, দুর্গাপুজোর আগে জেলা পুলিসের এই মানবিক উদ্যোগ আমাদের জীবনে নতুন আশার আলো জ্বালল।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ