নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল গোপীবল্লভপুর-২ ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন। মঙ্গলবার তিনি ব্লকের কানপুর গ্ৰামে ১৩লক্ষ টাকা খরচে গড়ে তোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিদর্শন করেন। সেইসঙ্গে মিরালডিহিতে ১৫লক্ষ টাকা খরচে তৈরি ৫০০মিটার কংক্রিটের রাস্তা দেখেন। শতাব্দী প্রাচীন ব্যাঘ্রেশ্বর শিবমন্দির পরিদর্শন করেন। মন্দিরের পিছনে ডুলুং নদী বইছে। নদীভাঙনে মন্দিরটি যাতে ক্ষতিগ্ৰস্ত না হয়, সেচদপ্তর সেটা দেখবে বলে আশ্বাস দেন।



