Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ

কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: সোমবার কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন ও ডায়ালিসিস সেন্টার পরিদর্শনে এলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভবন ও হাসপাতালের ডায়ালিসিস সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। সেগুলি চালুর আগে শেষ মুহূর্তের পরিদর্শনে আসেন স্বাস্থ্য আধিকারিক।

Advertisement

জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ স্বাস্থ্য আধিকারিক পরিদর্শনে আসেন। প্রথমেই তিনি নতুন ভবনের তিনতলা পর্যন্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে মনিটর থেকে অন্যান্য সামগ্রীর অভাবের দিকটি তুলে ধরেন। একইসঙ্গে ডায়ালিসিস ইউনিটও পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশনাথ সাহা, রোগী কল্যাণ সমিতির সভাপতি অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক প্রমুখ। অপূর্ববাবু বলেন, ১০০ বেডের নতুন ভবন ও ডায়ালিসিস সেন্টার চালুর আগে শেষ মুহূর্তের পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য আধিকারিক। কিছু যন্ত্রের অভাবের কথা উনি জানিয়েছেন। এছাড়াও, নতুন ভবন এলাকায় কিছু গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন। আশা করি, কয়েকদিনের মধ্যেই নতুন ভবন ও ডায়ালিসিস সেন্টার চালু হয়ে যাবে।
এনিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বারবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও তিনি কোনও উত্তর দেননি। তবে কান্দি মহকুমা স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস বলেন, শেষ মুহূর্তের পরিদর্শন করতেই উনি এদিন এসেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ