Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটিতে স্কুলে বসেই ইনিউমারেশন ফর্ম বিলি! চাপানউতোর শাসক-বিরোধী শিবিরের

পানিহাটিতে সরকারি স্কুলে বসে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

পানিহাটিতে স্কুলে বসেই ইনিউমারেশন ফর্ম বিলি! চাপানউতোর শাসক-বিরোধী শিবিরের
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পানিহাটিতে সরকারি স্কুলে বসে ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে বিএলওরা শাসক দলের মদতে অনিয়ম করছেন। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিএলওরা এলাকা ভোটারদের বাড়ি খুঁজে পাচ্ছেন না। বিএলএ’রা সাহায্য করলেও খুব বেশি ফর্ম বিলি হয়নি। তাই বাধ্য হয়ে স্কুলে ক্যাম্প করে ফর্ম বিলি করা হয়েছিল।

Advertisement

পানিহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগর স্কুলে এদিন রীতিমতো শিবির করে ফর্ম বিলি করা হয়। ১১৫ ও ১১২ নম্বর পার্টের দুই বিএলও স্কুলে বসে ফর্ম বিলি করেন। স্থানীয় ভোটাররা দল বেঁধে এসে ফর্ম নিয়ে যান। 
তৃণমূল কাউন্সিলার স্বপন কুণ্ডু বলেন, প্রথম দিন থেকে বিএলও’রা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলের বিএলএ’রাও ছিলেন। কিন্তু বহু ভোটারের বাড়ি তাঁরা খুঁজে পাননি। পানিহাটির মধ্যে এখানেই সব থেকে কম ফর্ম বিলি হয়েছে। তাই কমিশনের অবজার্ভাররা এসে স্কুলে ক্যাম্প করতে বলেছিল। দলমত নির্বিশেষে সবাই ফর্ম নিয়েছে। বিরোধীরা কেন এমন অভিযোগ করছেন তা ওঁরা বলতে পারবেন। পানিহাটির বিজেপি নেতা জয় সাহা বলেন, কমিশনের নিয়ম বহু জায়গায় খাতায় কলমে থেকে যাচ্ছে। তৃণমূলের চাপে বিএলও’রা বাড়ি বাড়ি না ঘুরে স্কুল, ক্লাবে বসে ফর্ম বিলি করছেন। আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম না মানলে বিহারের মতো এখানেও বিএলওদের জেল যাত্রা নিশ্চিত।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ