Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

১২ লক্ষ সাইকেল দেওয়া শুরু হবে আগস্ট মাসেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বারো বছর পার করল রাজ্যের ‌কন্যাশ্রী প্রকল্প। বৃহস্পতিবার ছিল সেটির সূচনার বর্ষপূর্তি, সাড়া ফেলা প্রকল্পের ‘জন্মদিন’। এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয়।

১২ লক্ষ সাইকেল দেওয়া শুরু হবে আগস্ট মাসেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারো বছর পার করল রাজ্যের ‌কন্যাশ্রী প্রকল্প। বৃহস্পতিবার ছিল সেটির সূচনার বর্ষপূর্তি, সাড়া ফেলা প্রকল্পের ‘জন্মদিন’। এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয়। সেখানে আগস্ট মাস থেকেই সবুজ সাথী প্রকল্পে ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে।

Advertisement

এদিনের অনুষ্ঠানে জানানো হয়, এখনও পর্যন্ত ৯৩ লক্ষের বেশি ছাত্রী ‌কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। আগামী বছরের মধ্যে এই সংখ্যাটি ১ কোটি হবে বলেই প্রত্যয়ী মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জেরে স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সেই পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১১-১২ সালের পর প্রথম দিকে প্রাথমিকে মেয়েদের স্কুলছুটের হার ছিল পৌনে পাঁচ শতাংশ। সেটি এখন শূন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও এটি উল্লেখজনকভাবে কমেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ