Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শুক্রর সঙ্গে বাড়ছে দূরত্ব, চাঁদ এগচ্ছে ‘লাল তারা’র দিকে

আকাশের চাঁদ প্রতিদিন নতুনভাবে দেখা দিচ্ছে। গণেশ পুজোর দিন একফালি চাঁদের পাশে একবিন্দু আলোর বিন্দু দেখা দিয়েছিল।

শুক্রর সঙ্গে বাড়ছে দূরত্ব, চাঁদ  এগচ্ছে ‘লাল তারা’র দিকে
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আকাশের চাঁদ প্রতিদিন নতুনভাবে দেখা দিচ্ছে। গণেশ পুজোর দিন একফালি চাঁদের পাশে একবিন্দু আলোর বিন্দু দেখা দিয়েছিল। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উত্সাহ। বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, ওই আলোক বিন্দু আসলে শুক্র গ্রহ। কিন্তু কাহিনির শেষ এখানেই নয়, চাঁদ এবার ধীরে ধীরে আন্তেরাসের দিকে এগোচ্ছে। কয়েকরাতে চাঁদের এই গমনকে কেন্দ্র করে মহাকাশ কৌতূহলীদের মধ্যে উত্সাহ জন্মাচ্ছে।

Advertisement

বৃশ্চিক নক্ষত্রমণ্ডলের উজ্জ্বলতম নক্ষত্র হল আন্তেরাস, সেটি ‘লাল তারা’ বলেও পরিচিত। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সোমবারের পর মঙ্গলবার চাঁদ ধীরে ধীরে পূর্বদিকে সরেছে। তার ফলে শুক্র গ্রহকে পিছনে এগিয়ে চলেছে চাঁদ। মঙ্গলবার তাই আন্তেরাস বা লাল তারার দিকে এগোবে। বুধবার ওই আন্তেরিসের কাছাকাছি চলে যাবে চাঁদ। সম্ভবত, বৃহস্পতিবার সূর্যাস্তের পর আকাশে চাঁদের ঠিক উপরে ওই লাল তারার সঙ্গে দেখা যাবে। 
কেন এমনটা হচ্ছে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদ প্রতিদিন ১৩ ডিগ্রি করে পূর্বদিকে সরছে। এভাবেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাই সেই কক্ষপথে তারা-গ্রহ আসবে। সেই কারণেই এমন দৃশ্য।
এম পি বিড়লা প্ল্যানেটোরিয়ামের প্রাক্তন সায়েন্টিফিক অফিসার তথা গবেষক শিল্পী গুপ্ত বলছিলেন, ‘আন্তেরাস হল বৃশ্চিক নক্ষত্রমণ্ডলের তারা। সেটি জুন মাস থেকে আকাশে থাকে। এখন এই আন্তেরাস কিন্তু চাঁদ থেকে অনেকখানি দূরে অবস্থিত। ওই আন্তেরাস চাঁদের পিছনে থাকে। সেই কারণেই দেখা যায়। একটা সময় সবকিছু একই রেখায় এলে তখনই আকাশে তা দেখা যায়।’ 
স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের দীপঙ্কর দে বলছিলেন, ‘সাধারণ মানুষের মধ্যে খুবই উত্সাহ দেখা যাচ্ছে। যেহেতু খালি চোখে দেখা গিয়েছে, তাই উত্সাহ আরও বেড়েছে। ২০২৩ সালের পর আবার দেখা গেল। সোমবার শুক্র যেরকম চাঁদের কাছাকাছি ছিল, তেমনই মঙ্গলবার একটু দূরে সরে গিয়েছে। ফলত, মানুষ গোটা বিষয়টাই খালি চোখে বুঝতে পারছেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ