Bartaman Logo
১৬ জুন, ২০২৬

দিশা আত্মহত্যাই করেছিলেন, কোর্টে জানাল মুম্বই পুলিস

যৌন নিগ্রহ বা খুনের কোনও প্রমাণ নেই। আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। বৃহস্পতিবার চূড়ান্ত রিপোর্টে বম্বে হাইকোর্টে সাফ জানাল মুম্বই পুলিস।

দিশা আত্মহত্যাই করেছিলেন, কোর্টে জানাল মুম্বই পুলিস
  • ৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

মুম্বই: যৌন নিগ্রহ বা খুনের কোনও প্রমাণ নেই। আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। বৃহস্পতিবার চূড়ান্ত রিপোর্টে বম্বে হাইকোর্টে সাফ জানাল মুম্বই পুলিস। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগে বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছিল দিশার। আত্মহত্যা ও দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে দিশার মৃত্যু-তদন্ত বন্ধ করে দেয় পুলিস। যদিও এই তত্ত্ব মেনে নিতে পারেননি দিশার বাবা সতীশ সালিয়ান। নতুন করে তদন্তের আর্জি জানিয়েছিলেন তিনি। তাঁর নিশানায় ছিলেন শিবসেনা (উদ্ধবপন্থী) বিধায়ক আদিত্য থ্যাকারে। যদিও তদন্তে খালি হাতেই ফিরতে হয় মুম্বই পুলিসকে। নতুন কোনও তথ্য তারা হাতে পায়নি।  পাশাপাশি, পুলিস স্পষ্ট জানিয়েছে, আদিত্যর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ