Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

যোগ দিবসে যোগানন্দের দর্শন আলোচনা

যোগ দিবসে যোগানন্দের দর্শন আলোচনা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগদা সৎসঙ্গ সোসাইটি-এর শ্রীরামপুর ধ্যানকেন্দ্রের উদ্যোগে শ্রীযুক্তেশ্বর গিরি স্মৃতি মন্দিরে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। সেখানে যোগব্যায়াম ও ধ্যানের অনুশীলন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। অন্যদিকে দক্ষিণেশ্বরের ওয়াইএসএস অফ ইন্ডিয়া-এর আশ্রমে আয়োজিত হল যোগ দিবসের অনুষ্ঠানে যোগ ও ধ্যানের কিছু প্রাথমিক কৌশলের নির্দেশিত অনুশীলনও হয়। চলতি বছরের যোগ দিবসে ‘ওয়াইএসএস’-এর প্রতিষ্ঠাতা পরমহংস যোগানন্দের দর্শনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কীভাবে যোগব্যায়াম মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে তার আলোচনা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ