নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রাকৃতিক দুর্যোগের জন্য গোঘাটের সেলামপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি বাতিল করা হয়েছে। গত শুক্রবার বিকালে তা জানিয়েছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সেলামপুরে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল। সেই মতো সেখানে বহু মানুষ ভিড় জমায়। কিন্তু, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফর ওইদিন বাতিল হয়। পরবর্তী ক্ষেত্রে আজ, শনিবার ২১ নভেম্বর ফের মুখ্যমন্ত্রী সেলামপুরে আসতে পারেন বলে বিধায়ক ঘোষণা করেন। কিন্তু, গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। পুজো মণ্ডপের সামনেও জল জমে গিয়েছে। বিধায়ক বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য মুখ্যমন্ত্রীর সফর বাতিল করতে আমরা আবেদন জানিয়েছিলাম। সেই মতো তাঁর কর্মসূচি বাতিল হয়েছে।



