Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চক্ষুরোগে নয়া উদ্যোগে ডিসান ও সুশ্রুত

চক্ষুরোগে নয়া উদ্যোগে ডিসান ও সুশ্রুত
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘ডিসান-সুশ্রুত আই কেয়ার’ চালু করল ডিসান হাসপাতাল ও সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। দুই হাসপাতালের দাবি, এই যৌথ উদ্যোগ চক্ষু চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এবং সুশ্রুত আই ফাউন্ডেশনের কর্ণধার ডাঃ রতীশ চন্দ্র পাল। ক্যাটারাক্ট, গ্লকোমা, লেজার ভিশন কারেকশন ও রেটিনা চিকিৎসার উপর বিশেষ জোর দেওয়া হবে এই প্রকল্পে। এই প্রসঙ্গে সজল দত্ত বলেন, ‘চক্ষু চিকিৎসায় সুশ্রুত আই ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে আমরা গর্বিত। এই উদ্যোগ জনগণকে সর্বোচ্চ মানের চক্ষু চিকিৎসার সুযোগ নিশ্চিত করবে।’ সুশ্রুত আই ফাউন্ডেশনের তরফে ডাঃ রতীশ চন্দ্র পাল বলেন, ‘ডিসান হাসপাতালের শক্তিশালী পরিকাঠামোর সঙ্গে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা একত্রিত হলে আরও বৃহত্তর পরিসরে উন্নতমানের চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদান সম্ভব হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ