Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরাসরি নিযুক্ত সাব-ইনস্পেক্টরদেরও এবার এসপি বা অ্যাডিশনাল এসপি হওয়ার সুযোগ

বিধানসভা ভোটের মুখে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য। যাঁরা সরাসরি সাব-ইনস্পেক্টরের পদে চাকরি পাবেন, তাঁরা এখন থেকে পদোন্নতি পেয়ে এসপি বা অ্যাডিশনাল এসপি পর্যন্ত হতে পারবেন। অন্য রাজ্যের পুলিশে এই সুযোগ থাকলেও পশ্চিমবঙ্গ পুলিশে তা ছিল না।

সরাসরি নিযুক্ত সাব-ইনস্পেক্টরদেরও এবার এসপি বা অ্যাডিশনাল এসপি হওয়ার সুযোগ
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের মুখে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য। যাঁরা সরাসরি সাব-ইনস্পেক্টরের পদে চাকরি পাবেন, তাঁরা এখন থেকে পদোন্নতি পেয়ে এসপি বা অ্যাডিশনাল এসপি পর্যন্ত হতে পারবেন। অন্য রাজ্যের পুলিশে এই সুযোগ থাকলেও পশ্চিমবঙ্গ পুলিশে তা ছিল না। এতে তাঁদের কাজে উৎসাহ বাড়বে বলেই মনে করছেন শীর্ষকর্তারা। ফলে শূন্যপদের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

২০২৪ সালের জুন মাসে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফে নবান্নে প্রস্তাব পাঠিয়ে বলা হয়, সাব-ইনস্পেক্টরদের পদোন্নতির সুযোগ বাড়ানো হোক। কলকাতা পুলিশে চাকরি করা একজন সাব-ইনস্পেক্টর  ডিসি (বিভাগীয়) পর্যন্ত হতে পারেন। সেখানে রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টররা ডিএসপি পর্যন্ত পদোন্নতি পেয়ে থাকেন। ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউতের পাঠানো ওই চিঠিতে বলা হয়, সাব-ইনস্পেক্টররা পদোন্নতি পেয়ে যাতে এসপি বা অ্যাডিশনাল এসপি হতে পারেন, তার জন্য যথাক্রমে ১২টি ও ২২টি পদ নির্দিষ্ট  রাখা হোক। এই নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কর্তারা আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন। বিষয়টি জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মেলার পর সমস্ত দিক খতিয়ে দেখে নবান্ন ক্যাডার রিভিশনের সিদ্ধান্ত নেয়। যা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ওয়েলফেয়ার কমিটির এই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে সরাসরি নিযুক্ত সাব-ইনস্পেক্টর এসপি বা অ্যাডিশনাল এসপি পর্যন্ত পদোন্নতি পাবেন। পদোন্নতি দ্রুত হওয়ায় এক্ষেত্রে সাব-ইনস্পেক্টর পদে ‘ভ্যাকেন্সি’ বাড়বে। যে কারণে বেকার তরুণ-তরুণীদের চাকরির সুযোগ অনেকটাই বাড়বে বলে মনে করেছেন পুলিশ কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ