Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় অরিজিৎ

পরিচালনায় হাতেখড়ি হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের। শোনা যাচ্ছে, অ্যাডভেঞ্চারধর্মী একটি সিনেমা পরিচালনা করবেন মুর্শিদাবাদের ভূমিপুত্র। এর মাধ্যমেই কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিশ্বখ্যাত তারকা।

পরিচালনায় অরিজিৎ
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালনায় হাতেখড়ি হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের। শোনা যাচ্ছে, অ্যাডভেঞ্চারধর্মী একটি সিনেমা পরিচালনা করবেন মুর্শিদাবাদের ভূমিপুত্র। এর মাধ্যমেই কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিশ্বখ্যাত তারকা। সূত্রের খবর, ছবিটি প্রযোজনা করবেন মহাবীর জৈন। সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে এই সিনেমা। চিত্রনাট্য লেখার দায়িত্বও রয়েছে অরিজিতের কাঁধে। কোয়েল সিংয়ের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখছেন তিনি। বর্তমানে এই ছবির প্রাক প্রযোজনা স্তরের কাজ চলছে। তা শেষ হলেই শুরু হবে কাস্টিংয়ের কাজ। অরিজিৎ পরিচালিত ছবিতে গান যে বিশেষ ভূমিকা নেবে, তা বলার অপেক্ষা রাখে না। শীঘ্রই ছবির ঘোষণা করা হবে। সারা দেশের আট থেকে আশি সকল দর্শক এই সিনেমা পছন্দ করবেন, এমনটাই বিশ্বাস নির্মাতাদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ