Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাইনি সন্দেহে নিজের বউদিকেই কুপিয়ে খুন করল দেওর, চাঞ্চল্য

ডাইনি সন্দেহে নিজের বউদিকেই কুপিয়ে খুন করল দেওর, চাঞ্চল্য
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিনপুর: ডাইনি সন্দেহে বউদিকে খুন করল দেওর। চাঞ্চল্য ঝাড়গ্রামের বিনপুর ২ নং ব্লকের ধন্দুপাল এলাকায়। মৃতের নাম রাধারানী পাত্র (৪৫)। এই ঘটনায় জখম হয়েছেন মৃতার মেয়ে অঞ্জলী দাস, বউমা জয়ীতা পাত্র ও এক প্রতিবেশী চম্পা শবর। অভিযুক্ত দেওরের নাম রঞ্জিত পাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বউদি রাধারানীকে ডাইনি বলে সন্দেহ করত দেওর রঞ্জিত। তার স্ত্রীর অসুস্থতার জন্য বউদিকেই দায়ী করত সে। একই সঙ্গে ওই পরিবারে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল। অভিযুক্ত দেওর রঞ্জিত তাঁর দাদার সঙ্গে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে রোজই প্রায় ঝগড়া করতেন। সঙ্গে বউদি রাধারানীকে ডাইনি বলে সন্দেহও করত রঞ্জিত। গতকাল, সোমবার রাতে দাদা বাড়িতে ছিলেন না। সেই সময়ে টাঙ্গি দিয়ে নিজের বউদি রাধারানীকে কোপায় রঞ্জিত। সেই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন রাধারানীর মেয়ে ও বউমা। অভিযোগ, তাঁদের উপরও হামলা চালায় অভিযুক্ত। চিৎকার শুনতে পেয়ে রাধারানীদের বাড়িতে যায় চম্পা শবর নামের এক প্রতিবেশী মহিলা। অভিযোগ, তাঁর উপরও হামলা চালায় রঞ্জিত। পরে বিষয়টি জানতে পারেন এলাকাবাসীরা। রাধারানীদের বাড়িতে যান সকলে। জখম অবস্থায় মৃতার মেয়ে, বউমা ও প্রতিবেশী চম্পা শবরকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। পুলিসে খবর দেওয়া হয়। অভিযুক্ত রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ