Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতিতে নামছেন দিমিত্রিরা

কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলে দৌড় শুরু করেছে মোহন বাগান। তবে সের্গিও লোবেরার দলে যে ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে তা স্পষ্ট।

চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতিতে নামছেন দিমিত্রিরা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলে দৌড় শুরু করেছে মোহন বাগান। তবে সের্গিও লোবেরার দলে যে ম্যাচ ফিটনেসের ঘাটতি রয়েছে তা স্পষ্ট। নোটবুকে নিশ্চিতভাবেই তা তুলে রেখেছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। এবার তাদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আগামী সোমবার ঘরের মাঠেই খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে ছ’দিন খুব গুরুত্বপূর্ণ কোচ লোবেরার কাছে। ভুলত্রুটি শুধরে নেওয়ার পাশাপাশি রবসন রবিনহোকে ফিট করে তোলাই প্রধান লক্ষ্য তাঁর। 

Advertisement

মঙ্গলবার চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করবে পালতোলা নৌকা বাহিনী। কেরলের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন রবসন। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ান মিডিওকে। তবে স্বস্তি এই যে, চোট গুরুতর নয়। সামান্য বিশ্রাম ও রিহ্যাবের পরেই মাঠে ফিরতে পারবেন তিনি। তবে চেন্নাইয়ানের বিরুদ্ধেই কি তাঁকে দলে পাবেন লোবেরা? অনুশীলন শুরু হলে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করবেন সবুজ-মেরুন কোচ। তবে রবসনকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। লোবেরার হাতে বিকল্পের অভাব নেই। শুধু প্রয়োজন প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা তৈরি রাখা। 
এদিকে, চার্চিল ব্রাদার্স নিয়ে জট অব্যাহত। রবিবার প্রকাশিত হয়েছে আই লিগের ক্রীড়াসূচি। সেখানে নাম নেই গোয়ার দলটির। তারা আইএসএল খেলার জন্য ফেডারেশনের উপর চাপ বাড়াচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ