Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ইমতিয়াজের ছবিতে দিলজিৎ

ফের পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে দেখা যাবে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে।

ইমতিয়াজের ছবিতে দিলজিৎ
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে দেখা যাবে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। ‘অমর সিং চমকিলা’র পর এটি ইমতিয়াজের সঙ্গে দিলজিতের দ্বিতীয় কাজ। দিলজিৎ ছাড়াও ছবিতে থাকবেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী। পর্দায় প্রেমের গল্প বলতে ভালোবাসেন পরিচালক। ‘জব উই মেট’, ‘হাইওয়ে’, ‘রকস্টার’, ‘তামাশা’... ছবির তালিকা বড়। ফের তেমনই একটি গল্প বলবেন ইমতিয়াজ। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি গান থাকবে এই ছবিতে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। সম্প্রতি এই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। এই ছবিটি ছাড়াও ‘ও সাথী রে’ নামক একটি সিরিজের কাজ করছেন ইমতিয়াজ। মুখ্য চরিত্রে রয়েছেন অদিতি রাও হায়দারি ও অবিনাশ তিওয়ারি। এছাড়াও ‘দ্য ইডিয়ট ইন ইস্তানবুল’ নামক একটি ছবির কাজেও ব্যস্ত পরিচালক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ