Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপ্লবী কানাইলাল দত্তের মামাবাড়ির জীর্ণদশা, নোটিস

চন্দননগরের সরিষাপাড়ায় জিটি রোডের উপর থাকা একটি পরিত্যক্ত বাড়িকে বিপজ্জনক ঘোষণা করল চন্দননগর পুরসভা। সেখানে সম্প্রতি নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে।

বিপ্লবী কানাইলাল দত্তের মামাবাড়ির জীর্ণদশা, নোটিস
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের সরিষাপাড়ায় জিটি রোডের উপর থাকা একটি পরিত্যক্ত বাড়িকে বিপজ্জনক ঘোষণা করল চন্দননগর পুরসভা। সেখানে সম্প্রতি নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। বাড়িটি বিপ্লবী কানাইলাল দত্তের মামাবাড়ি। জানা গিয়েছে, চন্দননগরে থাকাকালীন তিনি দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন। পুরসভার নোটিসের পর বাড়িটি ভাঙা হবে বলে বিতর্ক শুরু হয়েছে। তবে ‘সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি সংস্কার হবে’ বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

জিটি রোডে জগদ্ধাত্রী নাটমন্দিরের সামনেই কানাইলাল দত্তের মামাবাড়ি। সেখানে বিপ্লবী কানাইলালের থাকা নিয়ে একাধিক প্রামাণ্য নথি আছে। কিন্তু শরিকি সমস্যায় দীর্ঘদিন সংস্কার হয়নি। বাড়িটির অবস্থা ভগ্নপ্রায়। সম্প্রতি বিপজ্জনক বলে নোটিস দেয় পুরসভা। পাশাপাশি তারা জানিয়েছে, ভাঙার খবর অপপ্রচার। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘ইতিহাস বিজরিত বাড়ি ভেঙে ফেলার প্রশ্নই ওঠে না। বাড়ির একটি অংশ বিপজ্জনক। তার পাশে শিশুদের স্কুল চলে। তাই নোটিস দেওয়া হয়েছে। বাড়ির মালিকদের সম্মতি পেলে সংস্কারের কাছে হাত দেওয়া হবে।’ 
অন্যদিকে বৃহস্পতিবার চুঁচুড়া হাসপাতাল রোডে একটি পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে যান কাউন্সিলার ও পুরকর্মীরা। ভেঙে পড়া অংশ সাফ করা হয়। বাড়ির মালিককে নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ