সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাটের বেড়া, কাজিপাড়া এলাকায় অজনা জন্তুর দেখা মেলায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার সকালে একটি জন্তু এলকায় চলে আসে। সেটি এলাকার বেশ কয়েকজনকে তাড়া করে। এক মহিলাকে ধাক্কা মেরে মাটিতেও ফেলে দেয়। জন্তুটিকে সবাই দেখলেও সেটি যে কি প্রাণী তা চিনতে পারছেন না তাঁরা। কেউ বলছেন বুনোশুয়োরের মতোন দেখতে। আবার কেউ বলছেন ভল্লুকের মতো দেখতে। যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়া বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, আমি সকালেই ঘটনাটি শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ জন্তুটিকে প্রথম দেখতে পান স্থানীয়রা। দাঁইহাট শহরের বেড়া রেললাইন এলাকার কাছে জঙ্গলের ভিতর দিয়ে এসেছিল। ঝোপঝাড় থেকে বেরিয়েই জন্তুটি নাকি সবাইকে তাড়া করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জন্তুটির মুখ ছুঁচলো। দেখতে ঠিক বুনোশুয়োরের মতো। কিন্তু বুনোশুয়োরের সামনে দাঁত থাকে। এখানে সেই জন্তুটির সামনে দাঁত ছিল না। আবার ভল্লুকের মতো মুখের বড় হাঁ। প্রচুর লোম রয়েছে গায়ে।
কাজীপাড়ার বাসিন্দা টুকটুকি বিবি বলেন, আমি বাড়ির সামনে আমবাগান লাগোয়া রাস্তায় বসে বিড়ি বাঁধছিলাম। ওই জন্তুটি ছুটে এসে আমাকে ধাক্কা মারে। আমি পড়ে যাই। ভয়ে বাড়ির ভিতরে চলে যাই। মর্জিনা বিবি বলছেন, বড়সড় ওইরকম জন্তু আমরা টিভিতেই দেখেছি। সামনে কোনওদিন দেখিনি। ছেলেপুলে নিয়ে থাকি। খুব ভয় লাগছে। রাতে যদি আবার জন্তুটি আসে। আর এক বাসিন্দা ঝর্ণা বিবি বলেন, ওই জন্তুটিকে সামনে থেকে দেখলাম। আমাদের খুব ভয় লাগছে। কাজীপাড়ার বাসিন্দা মহন্মদ আজাদ হোসেন বলেন, আমার বাড়িতেই প্রথমে এসে ঢোকে ওই জন্তুটি। তারপর আমরা তাড়া করতেই ছুটে চলে যায়। এদিন বেড়া, রায়পাড়া, কাজিপাড়া এলাকাগুলিতে এদিন সকাল থেকেই ওই অজনা জন্তুটি দাপিয়ে বেড়িয়েছে। এলাকার বাসিন্দারা জন্তুটিকে তাড়াও করেন। তাঁরাও ভয়ে সিঁটিয়ে রয়েছেন। এলাকার ছোটদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি।