• ভয় পেলেন আয়ুষ্মান খুরানা? প্রকাশ্যে তা স্বীকার না করলেও ব্যাপারটা হয়তো সেরকমই। একটু খোলসা করা যাক। মুক্তির অপেক্ষায় আয়ুষ্মানের ‘উড়তা তির।’ আগামী ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। মুক্তির নতুন তারিখ আগামী ২৩ অক্টোবর। এসব সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে কখনোই প্রচার করেন না নির্মাতারা। তবে অঙ্ক মেলানো খুব কঠিন নয়। ‘দৃশ্যম ৩’ মুক্তি পেয়েছে ২ অক্টোবর। আগামী কয়েক সপ্তাহ এই ছবিটি ভালোই ব্যবসা করবে বলে মত সিনে বিশেষজ্ঞদের। সেই ঝড়ের মুখে পড়তে চায়নি আয়ুষ্মানের ছবিটি। একে ‘ভয়’ বলবেন না তো কী!



