Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার: ২০০২-এর তালিকায় একাধিক বুথে কোনও ভোটারের নাম নেই, বিতর্ক

ভোটার তালিকার ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ শুরুর আগেই ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে বিতর্ক দানা বেঁধেছে।

ডায়মন্ডহারবার: ২০০২-এর তালিকায় একাধিক বুথে  কোনও ভোটারের নাম নেই, বিতর্ক
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকার ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ শুরুর আগেই ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে বিতর্ক দানা বেঁধেছে। কারণ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ওয়েবসাইটে ২০০২-এর যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই বিধানসভার অধীন ডায়মন্ডহারবার পুরসভার দু’টি ওয়ার্ডে একাধিক বুথে কোনও ভোটারের নাম নেই। নিজের নাম তালিকায় আছে কি না, অনলাইনে ভোটাররা তা দেখতে গেলে বিষয়টি সামনে আসে। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই দুই বুথের ভোটাররা। 

Advertisement

জানা গিয়েছে, ডায়মন্ডহারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দু’টি বুথে একজন ভোটারেরও নাম নেই। ১৫ নম্বর ওয়ার্ডেও দু’টি অংশে ভোটারদের নামও উধাও। কীভাবে এমন হল, বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা। বিষয়টি নিয়ে ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার বলেন, ‘এই ঘটনা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছে। গোটা বিষয়টি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানোও হয়েছে।’ 
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০০২ সালে প্রকাশিত ভোটার তালিকায় ডায়মন্ডহারবার বিধানসভার বেশ কিছু বুথের কোনও অস্তিত্ব না থাকার বিষয়টি খতিয়ে দেখছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ